বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদাভিত্তিক প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্ধোধন করলেন মাননীয় আইজিপি মহোদয় । অদ্য ০৫/০৯/২০২১ খ্রিঃ বিকাল ১৬.০০ ঘটিকায় বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের সাথে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ পুলিশের সকল সদস্যের পদমর্যাদাভিত্তিক বাৎসরিক এক সপ্তাহ মেয়াদী প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্ধোধন করেন বাংলাদেশ পুলিশের সম্মানিত ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ, বিপিএম(বার), মহোদয়।
এসময় সম্মানিত আইজিপি মহোদয় বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা প্রদান করেছেন যে পুলিশের প্রত্যেক সদস্যদের বছরে অত্যন্ত একবার প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করার জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনানুযায়ী সম্মানিত আইজিপি মহোদয়ের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ পুলিশের কনস্টেবল হতে অতিরিক্ত আইজি পর্যন্ত প্রত্যেক পুলিশ সদস্যের জন্য বছরে ন্যূনতম একবার প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।যার ফলে পুলিশ সদস্যদের দক্ষতা আরও বৃদ্ধি পাবে।
সম্মানিত আইজিপি মহোদয় আরো বলেন, প্রত্যেক পদমর্যাদার পুলিশ সদস্যদের জন্য আলাদা আলাদা প্রশিক্ষণ কোর্স, মডিউল এবং প্রশিক্ষক থাকবে। কনস্টেবল থেকে অ্যাডিশনাল আইজি পর্যন্ত সকল পুলিশ সদস্য এ প্রশিক্ষণে অংশগ্রহণ করবেন।
কনস্টেবল, নায়েক এবং এএসআই পর্যায়ের প্রশিক্ষণ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের তত্ত্বাবধানে ৫৫ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। বিপিএ, পিটিসি, সকল ইনসার্ভিস ট্রেনিং সেন্টারসহ দেশের ১০৫টি পুলিশ ইউনিটের সকল পদমর্যাদার প্রশিক্ষণ একযোগে শুরু হবে, যা পর্যায়ক্রমে সারা বছর চলমান থাকবে।
উক্ত অনুষ্ঠানে জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার, জনাব নাছির উদ্দিন আহমেদ ও জনাব মোঃ সালাহ্ উদ্দিন তালুকদার কমান্ডেন্ট (এসপি) ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার জামালপুর মহোদয়গন ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের ও ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং কোর্স প্রশিক্ষণার্থী বৃন্দ।
পরে ১ম ব্যাচের প্রশিক্ষণার্থীদের "কনস্টেবল দের দায়িত্ব ও কর্তব্য এবং পুলিশের নাগরিক সনদ"- বিষয়ে ক্লাস করান মাননীয় পুলিশ সুপার জনাব নাছির উদ্দিন আহমেদ।